চালু হলো ট্রেন
দি নিউজ লায়ন ; বুধবার ভোর থেকে শিয়ালদহ লালগোলা ,শান্তিপুর ,রানাঘাট , গেদে ,কৃষ্ণনগর সহ পূর্ব রেলের ব্যান্ডেল-কাটোয়া ও হাওড়া - কাটোয়া শাখার সবকটি লোকাল ট্রেন চালু হল। এদিন ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি সাধারণ যাত্রী, নিত্যযাত্রী থেকে শুরু করে চাকুরিজীবীরাও। ট্রেন চলাচল শুরুর আগে স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি দূরত্ব বজায় রেখে যাত্রীরা মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে ট্রেনে উঠতে দেখা গেলো। প্রবীণ যাত্রী গৌরাঙ্গ বসাক জানান ট্রেন বন্ধ থাকায় খুবই অসুবিধার মধ্যে ছিলাম। ট্রেন চালু হওয়ায় খুবই খুশি।
যাত্রীরা আসতে শুরু করেছে। স্টেশন চত্বরের বাইরের ব্যবসা করেন পার্থসারথি বিশ্বাস। তিনি বলেন জানি বিপদজনক রোগ প্রত্যেকেই সাবধান হয়ে চলতে হবে। ৭ মাস পরেই ট্রেন চলাচল শুরু হলো। আমরা খুবই খুশি। কেননা,ট্রেন বন্ধ থাকায় আমাদের পরিস্থিতি খুবই সঙ্গীন হয়ে পড়েছিল।বাজারে অনেক টাকা ধার হয়ে গেছে। ট্রেন যাত্রী বলেন ট্রেন বন্ধ থাকায় সাধারণ যাত্রী, ব্যবসা-বাণিজ্য , মধ্যবিত্তরা খুবই অসুবিধায় ছিলেন।
তবে দীর্ঘ সাত মাস পর ট্রেন চালু হওয়ায় সকলেই খুশি। নবদ্বীপ ধামে বিহার ইলেকশন সেরে বাড়ি ফিরছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা বিএসএফ কর্মী মনোহর রাম তিনি জানান লকডাউনে ট্রেন বন্ধ ছিল। পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের ভালো হয়। তিনি বলেন মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে,সাবান দিয়ে বার বার হাত ধোয়া উচিত।

Post a Comment